শ্রীপুরের নতুন ইউএনও তাসলিমা মোস্তারী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাসলিমা মোস্তারীকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে বর্তমানের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত শেখ শামছুল আরেফীনকে (১৬৭৯৮) বদলিপূর্বক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীকে (১৬৮৯৪) বদলিপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গাজীপুরের শ্রীপুরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩০ তম ব্যাচের কর্মকর্তা তাসলিমা মোস্তারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৯ সালের ৪ নভেম্বর মানিকগঞ্জের দৌলতপুরে যোগদান করেন।

তাঁর নিজ জেলা টাঙ্গাইল।

 

আরো জানতে…………..

শ্রীপুরের ইউএনও শেখ শামছুল আরেফীনকে ধনবাড়ীতে বদলি