শ্রীপুরের ইউএনও শেখ শামছুল আরেফীনকে ধনবাড়ীতে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীনকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বদলির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনকে (১৬৭৯৮) বদলিপূর্বক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ মে (রোববার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে শেখ শামছুল আরেফীনকে (১৬৭৯৮) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শ্রীপুরে পদায়ন করা হয়েছে। পরবর্তীতে ২৬ মে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শ্রীপুরে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মকর্তা ছিলেন।

(বিসিএস) ৩০তম ব্যাচের এই কর্মকর্তা ২০১২ সালের ০৩ জুন প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

তাঁর নিজ জেলা বগুড়া।

 

আরো জানতে….

শ্রীপুরের নতুন ইউএনও শেখ শামছুল আরেফীন