র‌্যাবের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র‌্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় ছয় বছর দায়িত্ব চালিয়ে আসা সারওয়ার আলমকে গত সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।