গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা না পেয়ে এক ‘মুক্তিযোদ্ধাকে’ ফিরে যেতে হয়েছে বলে তার ছেলে অভিযোগ করেছেন।
কাপাসিয়া উপজেলার খোদাদিয়া এলাকার আব্দুল আল মামুন ফকির নামে এক ব্যক্তি তার বাবাকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, তার বাবা ফজলুল হক ফকিরকে (৮৫) মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ওই হাসপাতালে নিয়ে যান।
“এ সময় চিকিৎসক ছিলেন না। পরে তাকে সেখানকার কেবিনে বেড দিতে বললে জরুরি বিভাগ থেকে জানানো হয় হাসপাতালের কোনো বেড খালি নেই। মুক্তিযোদ্ধা পরিচয় দিলে তাকে নার্সরা মেঝেতে শয্যা পেতে দেন। স্ট্রোকের রোগী নিয়ে সেখানে অবস্থান করার মতো পরিবেশ ও হাসপাতালে চিকিৎসক উপস্থিত না থাকায় সেখান থেকে বাবাকে নিয়ে চলে যাই।”
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক তপন কান্তি সরকার বলেন, “জরুরি বিভাগ কখনও ডাক্তারহীন হয় না। হয়ত ওই সময় জরুরি কোনো কাজে হাসপাতালের অন্যত্র ছিলেন।”
সূত্র: বিডিনিউজ