গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় এসেছে। বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে রাখা হচ্ছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৭ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভ্যাকসিন নিয়ে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে রবিবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসার তথ্য জানিয়েছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি জানান, বিমানবন্দর থেকে ভ্যাকসিন বেক্সিমকোর টঙ্গীর ওয়্যারহাউজে নেওয়া হবে। ভ্যাকসিন সংরক্ষণের জন্য নতুন করে বিশেষভাবে এই ওয়্যারহাউস তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা দেশে এসেছে। প্রতি কার্টনে ১২শ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।
সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।
এরপর সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।
চার দিন আগে ভারতের উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। আর সেরাম থেকে ছয় মাসে তিন কোটি টিকা কেনার চুক্তি আছে।
সূত্র: বাংলা ট্রিবিউন