কালীগঞ্জের রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি চুমকি

কালীগঞ্জের রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি চুমকি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সারা দেশে চলছে কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ। এসময় অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের অসহায়ত্বকে আরো প্রকট করে তোলেছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের শেষ নেই। এমন সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে যেখানেই দেখেছেন শীতের জন্য কষ্ট পাচ্ছেন মানুষজন, সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গভীর রাত অবধি অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এমপি।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, সারা দেশের মতো কালীগঞ্জেও চলছে তীব্র শৈত্যপ্রবাহ। কনকনে এই শীতে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষদের কষ্টের শেষ নেই। বিষয়টি নজরে আসলে নিজস্ব অর্থায়নে প্রায় ৭’শ কম্বল সংগ্রহ করে শুক্রবার রাত ৯ টার দিকে নিজেই গাড়ি নিয়ে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত হতদরিদ্র বয়স্ক, শ্রমজীবী, অসহায়, ভ্যান চালক, কৃষক, দিনমজুর ও রিকশা চালকসহ বিভিন্ন পেশার শীতার্ত মানুষের হাতে এসব কম্বল নিজ হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জের দেওপাড়া এলাকায় অবস্থিত এমপি’র নিজ বাড়ি থেকে রাতে বের হয়ে প্রথমে বাহাদুরসাদী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন তিনি। পরে জামালপুর বাজারের স’মিল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করে তুমুলিয়া ও নাগরী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে গভীর রাত অবধি অসহায় মানুষদের মাঝে প্রায় ৭০০ কম্বল বিতরণ করেছেন। এই কম্বল পেয়ে শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন হতদরিদ্র শীতার্তরা।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মেহের আফরোজ চুমকি এমপি।

এমন উদ্যোগকে শুভকামনা জানিয়ে কামরুল ইসলাম আরো বলেন, চলুন সকলে মিলে নিজেদের জায়গা থেকে শীতার্তের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।