কালীগঞ্জের জামালপুরে ৪ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জামালপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইটভাটা ভেঙে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কালীগঞ্জ উপজেলার জামালপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স, জামালপুর এলাকার মেসার্স ভূঁঞা ট্রেডিং করপোরেশন, মেসার্স হাসেন আলী অ্যান্ড কোং এবং মেসার্স আরএফএস ব্রিকস ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ওই ৪টি ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মো. মমিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ ও গাজীপুর র‌্যাব-১ সদস্যরা সহযোগিতা করেন।

 

এ সংক্রান্ত আরো জানতে…

কালীগ‌ঞ্জে অ‌বৈধ ইটভাটায় আবারও অ‌ভিযান: ৮ লাখ টাকা জ‌রিমানা

কালীগ‌ঞ্জে অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৬২ লাখ টাকা জ‌রিমানা

কালীগ‌ঞ্জে অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ১০ লাখ টাকা জ‌রিমানা, কার্যক্রম বন্ধের নি‌র্দেশ