ছেলের বিয়েতে আকাশ থেকে ১৫ কোটি টাকা উড়ালেন বাবা (ভিডিও)

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ছেলের বিয়ে বলে কথা! তাই আমন্ত্রিতদের উপর টাকার বর্ষণ করলেন বাবা। সেই জন্য আনা হয়েছিল হেলিকপ্টার। অভিনবত্ব ও চমক আনতে এই পদক্ষেপ বাবার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ার ময়দানে আসা মাত্রই অবাক চোখে ভাইরাল গোটা ভিডিও। একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তাঁরা। তবে মজা করে একাংশ এ হেন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাব পাকিস্তানে।

জানা গেছে, ‘বারাতে’র উপর নিজে হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এহেন কাণ্ড বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সহজে । টাকার সঙ্গে ছিল গোলাপের পাপড়ি। স্থানীয় এক সংবাদ মাধ্যম ঘটনাটি তুলে ধরেন।

আরো জানা যায়, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা।