তুলার কর্মফল শূন্য হবে, বৃষের সংসারে অতৃপ্তি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বাসাতে বড় ভাইবোনের আগমন ঘটবে। ব্যাংকের জমা অর্থ খরচ হয়ে যাবে। গায়ের ব্যথার উপশম হবে।

তুলা : সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। পিঠ ও পেটের ব্যথা বাড়বে। কর্মফল শূন্য হবে।

বৃষ : ঠান্ডার রোগ থাকবে। অবৈধ কাজে জড়াতে পারেন সাবধান। সংসারে অতৃপ্তি বিরাজ করবে।

বৃশ্চিক : ভূ-সম্পদ হারাবার ভয় থাকবে। মায়ের শরীর ভালো থাকবে না। বন্ধুরা অতৃপ্তি নিয়ে আসবে।

মিথুন : নিজের ও পিতার পেটের রোগ বাড়বে। দূরের যাত্রায় বাধা আসবে। ঊরুর ব্যথা বাড়তে পারে।

কর্কট : নৌপথে দুর্ঘটনা ঘটতে পারে। কর্মস্থলে কর্তৃত্ব বাড়বে। চরিত্রে বদনাম রটতে পারে সতর্ক থাকুন।

সিংহ : স্ত্রী হঠাৎ রোগে পড়তে পারেন। আশা পূরণে হঠাৎ বাধা আসবে। কোমর ব্যথা বাড়তে পারে।

কন্যা : হঠাৎ পেটের পীড়া দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। স্ত্রীর কুৎসায় চাকররা পালাবে।

ধনু : লটারিপ্রাপ্তির সম্ভাবনা আছে। ছোট ভাইবোনের ভ্রমণ বাতিল হবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।

মকর : হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দ্বিতীয় বিয়েতে বাধা আসবে। শরীরের যত্ন নিন।

কুম্ভ : ঠান্ডা ও পেটের পীড়া বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। মনে অতৃপ্তি বিরাজ করবে।

মীন : মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। মনে অবসাদ থাকলেও আয় বাড়বে। বিদেশ ভ্রমণ বাতিল হবে।