শ্রীপুরের নতুন ইউএনও তরিকুল ইসলাম

শ্রীপুরের নতুন ইউএনও তরিকুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তরিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, ১ জুন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. কে. এম. মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মো: তরিকুল ইসলামকে(১৭৫৪১) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের শ্রীপুরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো: তরিকুল ইসলাম সর্বশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা ওয়াসায় দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সহকারী কমিশনারের (ভূমি) হিসেবে তিনি নারায়নগঞ্জের ফতুল্লা রাজস্ব সার্কেল এবং রুপগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার হিসেবে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা ঠাকুরগাঁও।

উল্লেখ্য: ৩১ মে (সোমবার) শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে পদায়ন করা হয়েছে।

আরো জানতে……..

শ্রীপুরের ইউএনও তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন