কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে।

জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।