গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নির্মাণাধীন একটি গির্জার হাউসের পানিতে ডুবে পূরনিন্দ চৌধুরী নামে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়া খোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত পূরনিন্দ চৌধুরী দক্ষিণ চুয়ারিয়া খোলা এলাকার শ্যামল চৌধুরীর মেয়ে। তার বয়স আনুমানিক দুই বছর পাঁচ মাস।
স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান (সাদেক) ও স্থানীয়রা বলেন, দুপুরে পূরনিন্দর মা তাকে সঙ্গে করে মাঠে গরু নিয়ে যায়। তার মা গরু নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় পূরনিন্দ মাঠে খেলা করছিল। হঠাৎ করে তা মা বাড়ি চলে আসে। কিন্তু পরে পূরনিন্দকে আর খুঁজে পাচ্ছিল না। সে সময় বাড়ির আশে-পাশের কোথাও খোঁজ করেও পূরনিন্দকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে মাঠ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন চড়াখলা গির্জার নির্মাণ কাজে ব্যবহৃত নির্মিত পানির হাউজে খোঁজ করতে গিয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় পরনিন্দকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া আশরাফী বলেন, দুপুর দুইটার দিকে মৃত অবস্থায় পূরনিন্দকে হাসপাতালে আনা হয়েছে।