জিএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ অধিদপ্তরে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ অধিদপ্তরে (পুলিশ সদর দপ্তর) পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

অপরদিকে পৃথক এক আদেশে নৌ-পুলিশে কর্মরত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছিলেন খন্দকার লুৎফুল কবির। এর আগে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

আরো জানতে….

জিএমপি’র নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলাম

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির

জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির

জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন

জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো