গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ইরানে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল যাদের মধ্যে একজন রাজনৈতিক বন্দিও ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মীদের নিউজ এজেন্সি (HRANA) এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গোহার্দশত কারাগার সহ ইরানের বেশ কয়েকটি কারাগার যেমন কারাজ, বোরুজার্ড, বিরজান্দের রাজাই-শাহ, ইয়াজদ ও এসফাহানে ফাঁসি কার্যকর করা হয়েছে।
রাজাই-শাহর কারাগারে, অন্তত ১৮ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যাদের মধ্যে একদিনে ১০ জনকে ফাঁসি দেয়া হয়েছিল। ওরুমিয়েহ কারাগারে একজন রাজনৈতিক বন্দি যিনি শাকের বেহরুজ নামে চিহ্নিত, তাকে শহরের বিপ্লবী আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং একজন মহিলা সহ আরও বেশ কয়েকজন বন্দিকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ৪৫ জনের পাশাপাশি, ইরান শনিবার প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাকে কুরআনের নীতি অনুসারে ‘কিসাস’ বলা হয়।
ইমান সবজিকার, যিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে একজন পুলিশ অফিসারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাকে অপরাধের স্থানেই ভোরে ফাঁসি দেওয়া হয়েছিল। ১৬ জুন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে মানবাধিকার পরিস্থিতির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে ইরানে উচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড এবং সময়মত চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কারাগারে মৃত্যুর কারণে নিন্দা প্রকাশ করেছেন। জাতিসংঘের প্রধান বলেছেন যে ইরানে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ২০২০ সালে ছিল ২৬০ টি, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৩১০ জন, ২০২২ এ সংখ্যাটি আরো বাড়বে।