৫৯ প্রতিবন্ধীর মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি ও নিয়োগপত্র বিতরণ

যেসব প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মউপযোগী করে গড়ে তোলা হয়েছে।

৫৯ প্রতিবন্ধীর মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি ও নিয়োগপত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে মহানগরের টঙ্গীতে বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম পা, সাদাছড়ি ও চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, যেসব প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মউপযোগী করে গড়ে তোলা হয়েছে।

সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষত যাঁরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিনামূল্যে কম্পিউটার সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি। এ সময় উপকারভোগীরাও তাঁদের বিভিন্ন দাবি ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।