গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা শিবলী সাদিককে (১৭২৩০) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অপরদিকে পৃথক এক প্রজ্ঞাপনে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পিকে (১৬৩৯৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
তাঁরা দু’জনে পূর্বে কালীগঞ্জে দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শিবলী সাদিককে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলায় পদায়ন করা হয়েছে।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পিকে সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য: (বিসিএস) ৩১তম ব্যাচের কর্মকর্তা ২৮ ভাস্কর দেবনাথ বাপ্পি ২০২০ সালের ৬ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নরসিংদীর পলাশ উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও ভাস্কর দেবনাথ বাপ্পি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, (বিসিএস) ৩১তম ব্যাচের কর্মকর্তা শিবলী সাদিক ২০২১ সালের ২০ ডিসেম্বর (সোমবার) উপপরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা শিবলী সাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
শিবলী সাদিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের দায়িত্ব পালন করেছেন।
তাঁর নিজ জেলা নোয়াখালী।
আরো জানতে………
দুদকে যোগদান করলেন শিবলী সাদিক
কালীগঞ্জের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন আসসাদিকজামান
কালীগঞ্জে ১,০৩৬ দিনের কর্মজীবন শেষে দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও শিবলী সাদিক
কালীগঞ্জে উদ্বোধন করা হলো ‘ঈশা খাঁ’র আধুনিক সমাধি
‘কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার’ উদ্বোধন করলেন মেহের আফরোজ চুমকি
কালীগঞ্জের নতুন ইউএনও আসসাদিকজামান
দুদকের উপপরিচালক হলেন কালীগঞ্জের ইউএনও শিবলী সাদিক
কালীগঞ্জের ইউএনও শিবলী সাদিককে বিডা’র উপপরিচালক হিসেবে পদায়ন
কালীগঞ্জের নতুন ইউএনও শিবলী সাদিক
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ২০ পরিবার
অবশেষে কালীগঞ্জের ‘অবৈধ’ ব্যাটারি কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর জমি দখল করে বালু ভরাট, কার্যক্রম বন্ধ করলো প্রশাসন
কালীগঞ্জে সরকারি হালট দখল: প্রাণ-আরএফএলের ইকোনমিক জোনে অভিযান