গভীর রাতে শাকিব খানের পূবাইলের বাড়িতে হামলা

গভীর রাতে শাকিব খানের পূবাইলের বাড়িতে হামলা

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাতে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। 

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, মধ্যরাত দেড়টার দিকে পূবাইলের ‘জান্নাতে’ হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গণমাধ্যমে বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সঙ্গে মিল রেখে শাকিব তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।