গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাতে ধীরাশ্রম ও কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

নিহতারা হলেন- মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (২৪) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু বলেন, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

অপরদিকে ধীরাশ্রম এলাকায় টঙ্গী-জয়দেবপুর রেললাইনে ট্রেনে কাটা পড়ে নাজমুল হোসেন। এ সময় তিনি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজমুল হাসান মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।