রাশিয়ার ‘নাকের ডগা’ লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন, পৌঁছেছে বাইডেনসহ শীর্ষ নেতারা

রাশিয়ার ‘নাকের ডগা’ লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন, পৌঁছেছে বাইডেনসহ শীর্ষ নেতারা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর ‘নাকের ডগায়’ আজ শুরু হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। রাশিয়ার সীমান্তবর্তী দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক হয়েছেন এর ৩১ সদস্যরাষ্ট্রসহ অন্তত ৪০ দেশের শীর্ষ নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ নেতারা এরই মধ্যে ভিলনিয়াসে পৌঁছেছেন।

ভিলনিয়াসে মঙ্গল ও বুধবার দু’দিনের সম্মেলন ঘিরে রণসাজে সেজেছে লিথুয়ানিয়া। রাশিয়া থেকে মাত্র ১৫১ কিলোমিটার এবং রুশ মিত্র বেলারুশ সীমান্ত থেকে ৩২ কিমি দূরে হতে যাওয়া সম্মেলন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে লিথুয়ানিয়ায় এক হাজার সেনা পাঠিয়েছে ন্যাটোভুক্ত ১৬টি দেশ। বাল্টিক দেশটিতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে।

ইউরোপের ছোট্ট এই দেশটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৪০টি দেশের শীর্ষ নেতারা। তাদের নিরাপত্তায় রীতিমত দুর্গ বানিয়ে ফেলা হয়েছে ভিলনিয়াসকে।

রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এমনটা হবে না। তিনি বলেন, ইউক্রেনকে এখন ন্যাটোতে অন্তর্ভুক্ত করা মানে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ শুরু হওয়া।

ন্যাটোর সঙ্গে সম্পর্ক বাড়াতে জোটটির শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই সম্মেলনে সদস্য দেশগুলোর বাইরে আরেও যোগ দেবে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।