নিজস্ব সংবাদদাতা : সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পাওয়া কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেও একই পদে এতোদিন দায়িত্ব পালন করেছিলেন উম্মে হাফছা নাদিয়া। এবার সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার পদে পরবর্তী পদায়নের জন্য তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উম্মে হাফছা নাদিয়া ২০২২ সালের ২৫ আগস্ট কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন। এর আগে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াকে (১৮৪৩১) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়।
(বিসিএস) ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন।
পরবর্তীতে তিনি সহকারী কমিশনার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে ২০২১ সালের ০১ অক্টোবর থেকে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে করিমগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করছেন।
উম্মে হাফছা নাদিয়ার নিজ জেলা লক্ষ্মীপুর।
আরো জানতে….