গাজীপুর কণ্ঠ ডেস্ক : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করেছে সেই মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে; যাদের শপথ হতে যাচ্ছে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায়।
প্রথমবারের মতো মন্ত্রিসভায় আসছেন চট্রগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, পূর্ণ মন্ত্রী হচ্ছি। এই মর্মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছি।
শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন পেয়েছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা। তিনি এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথে অংশ নেয়ার জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন করেছেন।

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। তিনি টানা তিনবার বারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তার পিতা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন।
সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, আমাকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেয়ার জন্য জানিয়েছেন।
শপথ নেয়ার জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা।
তিনি এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেয়ার জন্য বলেছেন।
এছাড়া নওগাঁ ২ আসনের শহিদুজ্জামান সরকার প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন।