ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ইউরোপের ৫ দেশের

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ইউরোপের ৫ দেশের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ দেশ।

সম্প্রতি এ পরিকল্পনার কথা জানিয়েছেন ইইউ-র পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, ফিলিস্তিনির পূর্ণ সদস্য হওয়ার জন্য শুক্রবার (১০ মে) জাতিসংঘের এক প্রত্যাশিত ভোটের আগে ইইউ-র পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ‘‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র বেশ কয়েকটি দেশ।’’

স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে অপরিহার্য বলে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্চ মাসে বলেছিলেন, স্লোভেনিয়া ও মাল্টার সঙ্গে স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।

২১ মে স্পেন, আয়ারল্যান্ড ও অন্যান্য ইইউ দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা জিজ্ঞেস করলে বোরেল বলেন, হ্যাঁ। এছাড়া তিনি বলেন, বেলজিয়াম এবং অন্যান্য দেশও সম্ভবত স্বীকৃতি দিবে।

আয়ারল্যান্ডের জাতীয় সংবাদমাধ্যম আরটিই জানিয়েছে, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা জাতিসংঘের ভোটের জন্য অপেক্ষা করছে। এছাড়া ২১ মে একটি যৌথ স্বীকৃতি বিবেচনা করেছে তারা।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।