নিজস্ব সংবাদদাতা : ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে কালীগঞ্জের গলানে অবস্থিত সরকার ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলানে ঢাকা বাইপাস সড়কে অবস্থিত সরকার ফিলিং স্টেশন থেকে বিক্রির সময় ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সে সময় অভিযোগের সত্যতা পেয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা লঙ্ঘন করার দায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।
প্রতিষ্ঠানের পক্ষে বশির উল্লাহ জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে বিএসটিআইয়ের পক্ষে গাজীপুর জেলা কার্যালয়ে পরিদর্শক শিখন সাহা উপস্থিত ছিলেন।
আরো জানতে…..
কালীগঞ্জে পরিমাপে তেল কম দেয়া ফিলিং স্টেশন ও নিম্নমানের প্রসাধনী বিক্রি করা সুপারশপে জরিমানা