সৌদি আরবের রিয়াদে টাওয়ারে হুতিদের হামলা, আহত ১১

সৌদি আরবের রিয়াদে টাওয়ারে হুতিদের হামলা, আহত ১১

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক জেলায় একটি টাওয়ার লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি নিরাপত্তা কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের চালানো হামলায় রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার খবর পাওয়ার পরপরই সিভিল ডিফেন্স ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ হামলায় মোট ১১ জন আহত হয়েছেন। হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

তবে হামলায় ক্ষতিগ্রস্ত টাওয়ারটির সুনির্দিষ্ট নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পাশাপাশি আহত ব্যক্তিদের পরিচয়, আঘাতের ধরন এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদের আর্থিক জেলা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক এলাকা। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় স্থানীয় নিরাপত্তাব্যবস্থা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।