ববি হাজ্জাজের দল ছেড়ে পার্থর দলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

ববি হাজ্জাজের দল ছেড়ে পার্থর দলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

গাজীপুর কণ্ঠ, রাজনৈতিক ডেস্ক : ‘আসুন দেশ গড়ি একসাথে’ এই স্লোগানে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিজেপি)। এছাড়াও একই দিনে অন্যান্য দলেরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তাদের সঙ্গে দল বদল করেছেন।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বারিধারায় বিজেপির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যোগদান করা নেতা-কর্মীদের বরণ করে নেন আন্দালিব রহমান পার্থে।

যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ছেড়ে আসা সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা ও সাবেক দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন

যোগদানকারী অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বাংলাদেশ কংগ্রেস সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব নাফিজ মাহমুদ, হামদার্দ কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, খুলনা জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম নোমান , বাংলাদেশ কংগ্রেস যুগ্ম মহাসচিব,আলামিন বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, শরিয়তপুর জেলা জাসাস সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ শিশির, এনডিএমের সাবেক যুগ্ম বিভাগীয় সম্পাদক,সাইফুর রহমান সুমন – যুগ্ম বিভাগীয় সম্পাদক, জুয়েল আহমদ, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক, যুব আন্দোলনের সুরুজ আলী সূর্য, ইদ্রীস আলী, রোমান আকন্দ, হাজী মাসুদ খান প্রমুখ।