রাষ্ট্রপতি নির্বাচন: ভোটগ্রহণ ২০ আগস্ট

মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটগ্রহণ ২০ আগস্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৬ অগাস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।