কালীগঞ্জে মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড

কালীগঞ্জে মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ইমন (২২) নামে এক মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এই দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ইমন দড়িসোম এলাকার আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ইমনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইমনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।