আল-আকসা বন্ধ করল ইসরায়েল, জুমা আদায় করতে পারেনি মুসল্লিরা

আল-আকসা বন্ধ করল ইসরায়েল, জুমা আদায় করতে পারেনি মুসল্লিরা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল প্রথমবারের মতো পূর্ব জেরুজালেমের দখলকৃত অংশে আল-আকসা মসজিদে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হুকুম বহাল থাকবে। কোভিড-১৯ মহামারির পর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার ঘটনা এটিই প্রথম।

স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার (১৩ জুন) ফজরের নামাজের পর ইসরায়েলি সেনারা মসজিদে ধড়-পাকড় চালায় এবং সেখানে থাকা মুসল্লিদের বের করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানিয়েছেন, মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী আল-আকসা মসজিদের সকল দরজা বন্ধ করে দেয় এবং কাউকে মসজিদে ঢুকতে দেয়নি।

এই বন্ধের কারণে সেখানকার ফিলিস্তিনি মুসলমানরা আজ জুমার নামাজ আদায় করতে পারে নি এই পবিত্র মসজিদে, যেটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

এই সিদ্ধান্ত এসেছে এমন সময়, যখন ইসরায়েল ইরানের ওপর চালানো হামলার পর পুরো দখলকৃত পশ্চিম তীরে লকডাউন ঘোষণা করেছে এবং ইসরায়েলের সকল সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে।

জেরুজালেমে ইসলামিক ওয়াকফ-এর আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও পর্যটন বিভাগের পরিচালক আওন বাজবাজ Middle East Eye-কে বলেন, তিনি মনে করেন ইসরায়েল ইরানের সঙ্গে উত্তেজনার সুযোগ নিয়ে আল-আকসা মসজিদ চত্বরে আরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ইসরায়েল দাবি করছে এই বন্ধের কারণ ‘মানুষকে সুরক্ষা দেওয়া’। কিন্তু এরপর থেকে শুধু ওয়াকফের কর্মীদেরই আল-আকসায় ঢুকতে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসল সমস্যা হলো, আমাদের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি যে কবে এটি আবার খুলবে। এই অনিশ্চয়তা খুবই সন্দেহজনক। এখনকার যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল নতুন নিয়ম আরোপ করছে এবং নতুন বাস্তবতা তৈরি করছে। পুরো দুনিয়া, বিশেষ করে মুসলিম দুনিয়া যখন গাজা ও ইরানের দিকে তাকিয়ে, তখন ইসরায়েল চুপিসারে আল-আকসায় তাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

গত ২০ বছরের বেশি সময় ধরে তারা আল-আকসা মসজিদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছে-এবং এর ৯৯% এখন কার্যকর হয়ে গেছে। এখন দিনের বেলাও মসজিদে হানা দেওয়া হয়। এটা যেন স্বাভাবিক হয়ে গেছে। সূত্র: মিডল ইস্ট আই