গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। এমনকি দেশটির প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বেসমেন্টেও পানি ঢুকেছে। অনেক সাবওয়ে রেলস্টেশনও ডুবে গেছে।
এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসি ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৮ জুলাই) সকাল থেকে প্রায় দিনব্যাপী ওয়াশিংটন ডিসিতে মূষলধারে বৃষ্টি হয়। এতে মেট্রো স্টেশনগুলোতে পানি উঠতে শুরু করে। ১২টিরও বেশি রিগান ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এ অব্স্থায় কলম্বিয়াতেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেয় স্থানীয় আবহাওয়া অধিদফতর।