৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

৬৪ জেলায় নতুন এসপি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) রদবদল করেছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার।

জানা গেছে, লটারির মাধ্যমে এসপি হিসেবে যারা নিয়োগ পেলেন তাদের এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে লটারির মাধ্যমে তাদের জেলা পরিবর্তন হয়েছে।

লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাদের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুগত নয়; কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে—এমন কর্মকর্তাদের নিয়ে তালিকা করা হয়। পরে তাঁদের মধ্য থেকে লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।

নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।

এসপিদের পদায়নের প্রজ্ঞাপন