বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, ড্যাব গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস ও সাংবাদিক আমিনুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, সাংবাদিক শরিফ আহমেদ শামীম, হাসমত আলী, মিল্টন খন্দকার, আজহারুল ইসলাম, বায়োজিত হোসেন, শফিকুল ইসলাম জিতুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।