উত্তরায় আবাসিক ভবনে আগুন লেগে ৩ জনের মৃত্যু

উত্তরায় আবাসিক ভবনে আগুন লেগে ৩ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছুটির দিনের সকালে রাজধানীর উত্তরায় একটি বাসায় আগুন লেগে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, “ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। যে তিনজন মারা গেছেন, তারা একই পরিবারের। দুইজন নারী, একজন পুরুষ।”