‘ইরান যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

‘ইরান যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন।

সামাজিক যোাগযোগ মাধ্যমে তিনি বলেছেন, “নিজের বিবেকে কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।”

গত বছরের জুলাই মাসে তাকে ওই পদে বেছে নেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখন পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”