কালীগঞ্জে গাঁজা বিক্রেতা ও সেবনকারীকে কারাদণ্ড

কালীগঞ্জে গাঁজা বিক্রেতা ও সেবনকারীকে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মোবাইল কোর্টে গাঁজা বিক্রেতা ও সেবনকারী দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকার ওসমানের ছেলে গাঁজা বিক্রেতা রুহুল আমিন (৩৫) এবং একই এলাকার মৃত মো. আলমগীর হোসেনের ছেলে গাঁজা সেবনকারী ফখরুল ইসলাম (৩৪)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করে পুলিশ। শুক্রবার তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা দুজনকে পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছ।