শ্রীপুরে লরির চাপায় বিএনপি নেতার মৃত্যু

শ্রীপুরে লরির চাপায় বিএনপি নেতার মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় বর্জ্য বহনকারী লরির চাপায় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর-গোসিংগা সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর রহমান।

একপর্যায়ে তিনি রেলগেটের পাশে পৌঁছালে পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির বর্জ্য বহনকারী একটি লরি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে লরির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা লড়ির চালক ইউসুফ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় লড়িচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।