মার্কিন বাহিনীর অবস্থানের এলাকা থেকে সরে যেতে জনগণকে ইরানের সতর্কবার্তা

মার্কিন বাহিনীর অবস্থানের এলাকা থেকে সরে যেতে জনগণকে ইরানের সতর্কবার্তা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি ওই অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য জনগণের উদ্দেশে সতর্কতা জারি করেছে।

আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি “বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার” অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার জন্যও অভিযুক্ত করা হয়েছে বিবৃতিতে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে। যেমন, ১৪ই মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল।

তবে, এই সর্বশেষ সতর্কবার্তায় তারা কোনো নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেনি।

সূত্র: বিবিসি