মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের ‘ড্রোন হামলা’

মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের ‘ড্রোন হামলা’

বিবিসি

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই দাবি করা হয়।

এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের চালানো ‘ড্রোন হামলায়’ কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইরানি জাহাজ জব্দের পর দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, এই কাজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব ইরান দেবে।