কালীগঞ্জে ইয়াবাসেবী যুবককে এক মাসের কারাদণ্ড

জহিরুল ইসলাম নিয়মিত ইয়াবা সেবন করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতো।

কালীগঞ্জে ইয়াবাসেবী যুবককে এক মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে মো. জহিরুল ইসলাম (৩৬) নামের এক ইয়াবাসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম নিয়মিত ইয়াবা সেবন করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতো। এতে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকাবাসী। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পরে বুধবার তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।