আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েল টিকেই থাকতে পারতো না। তার এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনা আরও বাড়িয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থান-এর সঙ্গে জি-৭ সম্মেলনে বৈঠককালে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারতো না। আর আমি না থাকলেও ইসরায়েল টিকে থাকতে পারতো না, কারণ অন্য কোনো প্রেসিডেন্টই আমার মতো কাজ করতে রাজি ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘আমি হস্তক্ষেপ না করলে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত।’

ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে হামলা বন্ধের আহ্বান জানান। কারণ লেবাননে ইসরায়েলের নিয়মিত হামলা ইরানের সঙ্গে তার সম্ভাব্য শান্তিচুক্তিকে হুমকির মুখে ফেলেছে।

তিনি বলেন, ‘আমি বিবি’র (নেতানিয়াহু) সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, কিন্তু এখন লেবাননের বিষয়ে তাকে আরও দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেবানন একসময় একটি অসাধারণ দেশ ছিল। সেখানে অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীরা ছিলেন। সেখানে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ছিল। এখন এটি খুবই খারাপ অবস্থায় রয়েছে।’

ট্রাম্পের এসব মন্তব্য নেতানিয়াহুর প্রতি তার সাম্প্রতিক ধারাবাহিক বিক্ষুব্ধতার বহিঃপ্রকাশ। এর আগেও এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘বিবেচনাহীন’ বলেও তিরস্কার করেছিলেন।