গাজীপুর কণ্ঠ, প্রযুক্তি ডেস্ক
দেশীয় ডোমেইন নিবন্ধনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের নতুন কার্যক্রম চালু করেছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা হিসেবে তারা এই সেবা দিচ্ছে।
আম্বার আইটি জানিয়েছে, তাদের মাধ্যমে ডোমেইন নিবন্ধনে দ্রুত অ্যাকটিভিশনের সুবিধা মিলবে। প্রয়োজনীয় কাগজপত্র জমার প্রক্রিয়া তুলনামূলক সহজ রাখা হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে পেমেন্টের সুবিধা থাকায় যেকোনো জায়গা থেকে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
ডট বিডি ও ডট বাংলার পাশাপাশি ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি, ডট ইনফো ডট বিডি এবং ডট ওআরজি ডট বিডিসহ একাধিক ডোমেইন নিবন্ধন করা যাবে এই প্রতিষ্ঠান থেকে।
ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সেবাও দিচ্ছে আম্বার আইটি। ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন এই সেবার আওতায় নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন।
ডোমেইন নবায়ন ও মেয়াদসংক্রান্ত তথ্য জানাতে নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থাও রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।