জাতিসংঘ সদরদপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আন্দোলনকারীর মৃত্যু

জাতিসংঘ সদরদপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আন্দোলনকারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নিজের গায়ে আগুন দিয়ে এক জন মারা গেছেন। তিব্বতের আন্দোলনকারীরা বলছেন, নিহত ব্যক্তি একজন তিব্বতের পক্ষের কর্মী, তবে পুলিশ এখনো তার পরিচয় এবং গায়ে আগুন দেয়ার উদ্দেশ্য নিশ্চিত করেনি।

বৃহস্পতিবার (০২ জুলাই) নিউইয়র্কের পুলিশ জানায়, শহরে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নিজের গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি মারা গেছেন।

তিব্বতের আন্দোলনকারীরা বলছেন, নিহত ব্যক্তির নাম লোবগা রাংজেন। গায়ে আগুন দেওয়ার আগে তিনি চীন সরকারের প্রতি তিব্বতকে স্বাধীন স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছিলেন বলেও দাবি তাদের।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কাছে জরুরি ফোন কল আসে। দ্রুত জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে পুলিশ সদস্যরা কাছেই এক ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় পান। নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে নিলে চিকিৎসকরা ৫২ বছর বয়সি ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন