শেষ ষোলোয় কে কার মুখোমুখি, পূর্ণাঙ্গ সূচি দেখুন

শেষ ষোলোয় কে কার মুখোমুখি, পূর্ণাঙ্গ সূচি দেখুন

গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক

চলমান ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের খেলা চলছে তুমুল উত্তেজনা আর রোমাঞ্চের সঙ্গে। রাউন্ড অব ৩২ এর খেলা শেষ হয়েছে আজ। শেষ বত্রিশের লড়াই শেষে এখন টিকে আছে কেবল ১৬ দল। এই ১৬ দল নিয়েই এবার শুরু রাউন্ড অব সিক্সটিনের লড়াই। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে আজ থেকেই এই দলগুলোর যুদ্ধ শুরু। টুর্নামেন্টের এ পর্বের শুরুও হচ্ছে আজ থেকেই। 

শেষ ষোলোর এ পর্বে ম্যাচ হারলেই নিশ্চিত বিদায়, জিতলে দলগুলো পাবে সেমিফাইনালে জাইয়গা করে নিতে লড়াইয়ের সুযোগ। আজ রাত থেকে শুরু হয়ে আগামী ৮ জুলাই ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। আজ সকালে কলম্বিয়া-ঘানার ম্যাচ দিয়ে শেষ হয়েছে শেষ বত্রিশের লড়াই। চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইন আপ। 

শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো হল- সুইজারল্যান্ড, কলম্বিয়া, আর্জেন্টিনা, মিসর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম , পর্তুগাল, স্পেন , মেক্সিকো, ইংল্যান্ড, ব্রাজিল, নরওয়ে, প্যারাগুয়ে, ফ্রান্স, কানাডা, মরক্কো। 

শেষ ষোলোড় লড়াইয়ে এই দলগুলো কে কার বিপক্ষে লড়বে, কোন দলের ম্যাচের সময়ই বা কখন, চলুন দেখে নেওয়া যাক এক নজরে- 

শেষ ষোলোয় কে কার মুখোমুখি

কানাডা–মরক্কো ( ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা)

প্যারাগুয়ে–ফ্রান্স (৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ৩টা)

ব্রাজিল–নরওয়ে (৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা)

মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা)

পর্তুগাল–স্পেন (৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা)

যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৬টা)

আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা)

সুইজারল্যান্ড–কলম্বিয়া (৮ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা)