ডুয়েটে ভর্তি পরীক্ষা কাল

ডুয়েটে ভর্তি পরীক্ষা কাল

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন দুপুর ২টা থেকে দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য http://admission.duetbd.org ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।