দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তা বদলি

তাদের মধ্যে পুলিশ সুপার মর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।

দুই ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তা বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পুলিশে রদবদলের অংশ হিসেবে দুই ডিআইজিসহ আরও ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অগাস্ট) দুই পৃথক আদেশে তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; যাদের মধ্যে পুলিশ সুপার মর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।

এর বাইরে এদিন রংপুরে নতুন পুলিশ কমিশনার হিসেবে ডিআইজি মাহবুবুর রশিদ দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার এ কর্মকর্তা আব্দুল মাবুদের স্থলাভিষিক্ত হবেন।

আদেশগুলোর একটিতে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ আদেশে তিন অতিরিক্ত ডিআইজিকেও বদলি করা হয়েছে।

আরেক আদেশে নয়জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

পৃথক আরেক আদেশে আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে পাঠানো হয়েছে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।