অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

অপ্রতিম হত্যা মামলার তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। এখন তার পরিবর্তে পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ মামলাটির তদন্ত করবেন।

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

পুলিশ সূত্র জানায়, অপ্রতিম হত্যা মামলার তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। এখন তার পরিবর্তে পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ মামলাটির তদন্ত করবেন। আজ-কালের মধ্যে মামলার যাবতীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে।

রাজিব আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশ সুপার কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত শুরু করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

শুক্রবার রাতে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

পুলিশ সূত্র জানায়, অপ্রতিম হত্যা মামলার তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। এখন তার পরিবর্তে পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ মামলাটির তদন্ত করবেন। আজ-কালের মধ্যে মামলার যাবতীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে।

রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপার কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত শুরু করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা করা হবে।