গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গীর চেরাগ আলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম সংবাদ মাধ্যমকে এক বার্তায় জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।

“আমাদের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে। আরো পাঁচটি ইউনিট পথে আছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।