মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কালীগঞ্জে মাদকাসক্তকে এক বছরের কারাদণ্ড

মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কালীগঞ্জে মাদকাসক্তকে এক বছরের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

মাদক সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি ও স্ত্রীকে মারধরের ঘটনায় কালীগঞ্জে রুস্তম মিয়া (৪০) নামের এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন। 

রুস্তম মিয়া নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুস্তম নিয়মিত মাদক সেবন করতেন। নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ও আশপাশে উপদ্রব করতেন, স্ত্রীকেও মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও স্ত্রী স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।