একযোগে ৭৮ পরিদর্শককে এএসপি করল সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ পদোন্নতি দেওয়া হয়েছে।

একযোগে ৭৮ পরিদর্শককে এএসপি করল সরকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পুলিশের ৭৮ জন পরিদর্শককে একযোগে পদোন্নতি দিয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এ পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডার এএসপি পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।