গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির হোসেন।
সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন (১৯২৪০) বিসিএস ৪০তম ব্যাচের কর্মকর্তা। মেধাক্রমে তিনি ৬১তম ছিলেন। ২০২২ সালের ১ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ছিলেন। এর আগে একই পদে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, কালীগঞ্জের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার গত ১১ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।