জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের

অনুদান বাড়ানো, ঋণ-ত্রাণ ও প্রযুক্তি হস্তান্তরের দাবি।

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান বাড়ানোসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কপ ৩১ সম্মেলনের প্লেনারি আনাদোলু হলে দ্বিতীয় দিনের ‘লিডার সামিটে’ বক্তব্য দেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন—আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।”

সরকারপ্রধান তারেক রহমান বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাপ খাইয়ে নেওয়ার কাজে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত রাখা এবং জলবায়ু সুরক্ষার কাজে অর্থ ব্যয়ের শর্তে ঋণ মওকুফের ব্যবস্থা।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি পৌঁছে দিতেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ব্যবস্থা করতে হবে।

পঞ্চমত, কপ ৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।

বিশ্বনেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল প্রয়োজন।

তিনি বলেন, “আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।”

আনতালিয়ায় কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান তারে রহমান।

জলবায়ু মোকাবিলায় সরকারের পরিকল্পনা

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারির দেশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে এ দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম বলে জানান সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনেও কাজ চলছে।

বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্প ও বনায়ন

সবুজ শিল্পের প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

“উপকূলের উদ্ধার করা জমিতে আবারও ম্যানগ্রোভ বন গড়ে তুলছি। এতে উপকূলের মানুষ সুরক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে।”

কপ-৩১ সম্মেলনে তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।